৯০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ৩ পাচারকারী
দি নিউজ লায়ন ; উত্তরবঙ্গ থেকে আমদানি করে পাচার করার আগেই সন্ধ্যায় বহরমপুরে পুলিশের হাতে গ্রেপ্তার হলো প্রায় ৯০ লাখ টাকার মাদক হেরোইনসহ ৩ পাচারকারী। ধৃতরা হলো মাসুম মণ্ডল, সেলিম শেখ ও রমজান শেখ। জানা গিয়েছে, ধৃত ঐ ৩জন একটি চারচাকা গাড়িতে মাদক নিয়ে যাচ্ছিল।
কিন্তু বহরমপুর ঢোকার আগেই পুলিসের কাছে গোপন সূত্রে খবর এসে পৌঁছয়। তারপর এই বিশাল পুলিশবাহিনী নির্দিষ্ট গাড়ির নম্বর নিয়ে তল্লাশি শুরু করে। এরপরই ওই তিনজনকে প্রায়ই মাদক হেরোইনসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ৮০০ গ্রাম উন্নত মানের হেরোইন উদ্ধার করা হয়েছে।

Post a Comment