ট্রাম্পকে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিল টিকটক
ট্রাম্পকে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিল টিকটক। বৃহস্পতিবারেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটকের মূল কোম্পানির সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশিকায় স্বাক্ষর করেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তারপরেই এই হুঁশিয়ারি। তারা যে মার্কিন মুলুকে আইনি পথে হাঁটবে তা শুক্রবার একটি বিবৃতিও প্রকাশ করেছে। অর্থাৎ ট্রাম্প সরকারের বিরুদ্ধে আইনি যুদ্ধে হাঁটবে টিকটক।
বৃহস্পতিবার যে অর্ডারে ট্রাম্প সই করেছেন, সেখানে বলা হয়েছে জাতীয় সুরক্ষা রক্ষার জন্য টিকটকের মালিকানা সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া উচিৎ। অর্ডারে বলা হয়েছে, ওই আদেশ জারির ৪৫ দিন পর থেকে আর লেনদেন করা চলচবে না টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স লিমিটেডের সঙ্গে।
জানা যাচ্ছে, আমেরিকায় প্রায় ১৭৫ মিলিয়ন বার এই টিকটক অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন মানুষ। সারা বিশ্বজুড়ে এই সোশ্যাল মিডিয়া অ্যাপটিকে মোট এক বিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে ।

Post a Comment