আমেরিকাকে চ্যালেঞ্জ ছুঁড়ছে টিকটক
টিকটক ও জনপ্রিয় অ্যাপের মালিকানাধীন সংস্থা বাইটডান্সের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করার এগজিকিউটিভ অর্ডারে সই করেছেন ট্রাম্প। কারণ তাঁরা মনে করেন টিকটকের থেকে চিন সরকারের কাছে তথ্য ফাঁস হতে পারে। তারপরেই অগাস্টের ৬ তারিখ একটি এক্সিকিউটিভ অর্ডারের ভিত্তিতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে টিকটক।
সেখানে বলা হয়েছিল, এখনও অবধি বাইটড্যান্সের সঙ্গে যা যা আর্থিক লেনদেন হয়েছে সেই তালিকা পেশ করতে বলা হয় এবং পাশাপাশি ৪৫ দিনের মধ্যে তা বন্ধ করতে বলা হয়। গত ৬ অগাস্ট ট্রাম্পের জারি করা এগজিকিউটিভ অর্ডার ঘিরেই আইনি লড়াইয়ে যাচ্ছে টিকটক।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, ৪৫ দিন পরে টিকটকের মালিকানাধীন সংস্থা বাইটডান্সের সঙ্গে কোনও লেনদেন করা যাবে না। বাইটডান্সে লেনদেনকারীদের তালিকা চেয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে সেক্রেটারি অফ কমার্সকে। গত ৬ অগাস্টের নির্দেশিকা আন্তর্জাতিক ইমার্জেন্সি ইকোনোমিক পাওয়ার্স আইনের নির্ভরতা থেকে বঞ্চিত করেছে, এই যুক্তিই খাড়া করার ভাবনা টিকটকের।

Post a Comment