ফের ‘মুভি মাফিয়া’দের নিশানা করলেন কঙ্গনা
ফের নেপোটিজম প্রসঙ্গ টেনে ‘মুভি মাফিয়া’দের নিশানা করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার সমালোচনার শিকার হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবং গীতিকার জাভেদ আখতার।
কঙ্গনার মতে তাঁরা সবসময় স্বজনপোষণ এবং পক্ষপাতিত্ব করেন এই ইন্ডাস্ট্রিতে। কঙ্গনা দাবি করেন যে, জাভেদ আখতার ও নাসিরুদ্দিন শাহ এর মত কয়েকজন মানুষ দেখান তাঁরা নাস্তিক।
কিন্তু তারা ইন্ডাস্ট্রিতে ভালোমতোই লক্ষ্য রাখেন যে কে আসলে ‘প্রো-ইসলাম’। কঙ্গনার দাবি এই ধরনের কয়েকজন মানুষ বলিউডে ‘ইসলাম- বান্ধব’ অভিনেতাদের কেবল সুযোগ দেন।

Post a Comment