ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মৃত্যু - The News Lion

ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মৃত্যু





দি নিউজ লায়ন ;  ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মৃত্যু হল ৪৬ বছর বয়সী এক ব্যক্তির, মৃত ব্যক্তির নাম জগবন্ধু কর্মকার। বাড়ি নবদ্বীপ থানার অন্তর্গত ইদ্রাকপুর এলাকায়।



জানা যায়, রবিবার আনুমানিক রাত ১২:৩০ নাগাদ ওই ব্যক্তি চৌকিতে ঘুমোচ্ছিলেন। সেই সময় একটি বিষধর সাপ তার ডান হাতের আঙুলে কামড়ে দেয়।



আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহটি উদ্ধার করে রবিবার দুপুরে ময়নাতদন্তে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.