বাসন্তীতে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম জখম ২ তৃণমূল কর্মী
দি নিউজ লায়ন ; রবিবার সকালে ২৫ থেকে ৩০ জন দুষ্কৃতী হঠাৎই আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে আক্রমণ করলে বোমা গুলিতে জখম হয় ২ জন তৃণমূল কর্মী।জখম তৃণমূল কর্মীদের নাম মহত সেখ, সাহরুখ সেখ।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার চড়াবিদ্যা অঞ্চলের পেটুয়াখালি মিশন বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে পেটুয়াখালি মিশন বাজার এলাকার বাসিন্দা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী মহত সেখ বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাচ্ছিল।সেই সময় ২৫ থেকে ৩০ জনের দুষ্কৃতীদল তৃণমূলের সক্রিয় কর্মী মহত সেখকে লক্ষ্য করে গুলি বোমা ছুঁড়তে থাকে।দুষ্কৃতীদের ছোঁড়া গুলি বোমা তৃণমূলের সক্রিয় কর্মী মহত সেখের শরীরে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
অপরদিকে দুষ্কৃতীরা আর এক তৃণমূলের সক্রিয় কর্মী সাহরুক সেখকেও লক্ষ্য করে গুলি বোমা ছোঁড়লে সেও মাটিতে লুটিয়ে পড়ে।স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে জখমদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানে দুই জনের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের কে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন।সেখানেই তাদের চিকিৎসা চলছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে এই ঘটনায় ২ জনকে আটক করে।এলাকায় বসেছে পুলিশি ক্যাম্প।চলছে পুলিশি টহলদারি।বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানান দুষ্কৃতীদের ছোঁড়া গুলি বোমায় ২ জন জখম হয়।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।এলাকায় বসানো হয়েছে পুলিশি ক্যাম্প।তবে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment