ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে সুশান্তের মামলায়
সুশান্ত সিং রাজপুতের মামলায় এবার মোড় নিল অন্যদিকে। এবার রিয়াই সুশান্তের সঙ্গে হওয়া কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার করলেন। রিয়া দাবি করেছেন সেই চ্যাটে সুশান্ত নিজের দিদি প্রিয়ঙ্কার আচরণ নিয়ে কথা বলেছেন। সুশান্ত নাকি প্রিয়ঙ্কার আচরণ নিয়ে বেশ চিন্তিত ছিলেন। সেই চ্যাটে দিদিকে ম্যানিপুলেটিভ বলেছিলেন বলে রিয়া দাবি করেছেন।
চ্যাটে নাকি সুশান্ত বলেছিলেন, প্রিয়ঙ্কা সিদ ভাইকে চালনা করছেন। রিয়া যে হোয়াটসঅ্যাপ প্রকাশ করেছেন, সেখানে সুশান্ত রিয়াকে বলছেন, তোমার পরিবার খুব সুন্দর। শৌভিক সহানুভূতিশীল এবং আমার তুমিও যে কোনও রকমের পরিবর্তন গ্রহণ করতে যথেষ্ট সক্ষম।
তোমাদের সকলের সঙ্গে থাকতে পারা আমার কাছে সুখের। তুমি একজন রকস্টার! এই হোয়াটসঅ্যাপ চ্যাটে সুশান্ত তাঁর দিদির সম্পর্কে উষ্মা প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন রিয়া। তিনি দিদির ব্যাপারে নাকি খুশি ছিলেন না। এই খবর প্রকাশ্যে আসতেই ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত করছে সিবিআই।

Post a Comment