বিশ্বের প্রথম করোনা ভ্যাক্সিন প্রয়োগ করা হলো পুতিনের মেয়ের শরীরে
মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, এদিন সকালেই বিশ্বের প্রথম করোনা ভ্যাক্সিন রেজিস্টার করেছে রাশিয়া। তিনি আরও জানিয়েছেন যে তাঁর এক মেয়ে ইতিমধ্যেই সেই ভ্যাক্সিন গ্রহণ করেছেন।
তিনি বলেন, ‘আমার এক মেয়ে ইতিমধ্যেই এই ভ্যাক্সিন নিয়েছে। অর্থাৎ সে এই পরীক্ষায় অংশ নিয়েছে বলা যেতে পারে। গত সপ্তাহেও গাইডলাইন নিয়ে রাশিয়াকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সোমবার সকালেই ক্যাবিনেট সেশনের ব্রডকাস্টে একথা ঘোষণা করেন পুতিন। তিনি বলেন, ‘আজ সকালে বিশ্বে প্রথমবার কোনও রোনা ভ্যাক্সিন রেজিস্টার হল। আমি জানি এতে ভাইরাসকে প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হবে।’

Post a Comment