করোনা জয় আশি উত্তীর্ণা বৃদ্ধার
দি নিউজ লায়ন ; করোনা জয় করলেন আশি উত্তীর্ণা এক বৃদ্ধা। ২১ দিনের যমে মানুষের লড়াইয়ের পর অবশেষে কোভিড-১৯ কে হারিয়ে আজ ঘরে ফিরছেন বৃদ্ধা মিনতি চট্টোপাধ্যায়। মঙ্গলবার তিনি হাওড়ার বেসরকারি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ২১ দিন আগে বাড়িতে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর গায়ে সামান্য জ্বরও ছিল। ওই অবস্থায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে নমুনা পরীক্ষার পর ধরা পড়ে তাঁর করোনা পজেটিভ। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়।
মাঝে অবস্থার অবনতিও হয়। ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু সব বাধা পেরিয়ে আজ ২১ দিন পর বাড়ি ফিরছেন তিনি। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এত বেশি বয়সে করোনা রোগীর চিকিৎসা করা আমাদের কাছেও ছিল একটা বড় চ্যালেঞ্জ।
এই যুদ্ধে পাশে থাকার কারণে বেসরকারি হাসপাতালের সুপার ডাঃ অভ্র মুখোপাধ্যায় ও ডাঃ দীপক আগরওয়াল সহ নার্স ও স্বাস্থ্য কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন বৃদ্ধার পরিবার।

Post a Comment