সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় হয়ে বৌদ্ধ মন্দিরে ঢুকে ‘মাতলামি’ এক বাংলাদেশি মহিলার - The News Lion

সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় হয়ে বৌদ্ধ মন্দিরে ঢুকে ‘মাতলামি’ এক বাংলাদেশি মহিলার



মঙ্গলবার সন্ধ্যায় থাইল্যান্ডের উত্তর ভাগের একটি বৌদ্ধ মন্দিরে নেশার ঘোরে নিজের শরীরের সব পোশাক খুলে উঠে পড়লেন এক মহিলা পর্যটক। শুধু তাই নয়, স্থানীয় থাই লোকেদের সামনেই তীব্র চিৎকার করে তিনি স্লোগান দেন ও তারস্বরে চিৎকার শুরু করেন।   জানা গিয়েছে, ওই মহিলার বয়স ২৮ বছর। এবং তিনি একজন বাংলাদেশি।



 এমনকি ক্যামেরায় সেই দৃশ্য ধরাও পড়ে। তাঁর হাতে ছিল একটি বিয়ারের ক্যান।  সেখানে উঠে ওই মহিলা পথচারীদের উদ্দেশ্যে অশ্লীল শব্দ প্রয়োগ করেন বলে দাবি। এরপরেই সেখানে পুলিশ এসে উপস্থিত হয় ও ওই মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় প্রুং সাইকিয়াট্রিক হাসপাতালে।



     পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, প্রথমে তিনি পর্যটক হিসাবে এসেছিলেন কিন্তু এপ্রিল থেকে তিনি একজন ইংরেজ শিক্ষক হিসাবে কাজ করছেন। পুলিশ সূত্রে খবর, থাইল্যান্ডে একটি হোস্টেলেই থাকেন তিনি।  পুলিশ জানিয়েছে, তাঁদের সন্দেহ ওই মহিলা মাতাল হয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। যারফলে এমন কাণ্ড ঘটেছে। পুলিশের বক্তব্য। “আমাদের প্রথম কাজ ছিল ওই মহিলাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, যাতে তাঁকে চিকিৎসক পরীক্ষা করতে পারেন।”  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.