ছত্তিশগড়ের নদীতে মিলল সোনার কণা - The News Lion

ছত্তিশগড়ের নদীতে মিলল সোনার কণা




 ছত্তিশগড়ের জশপুরে কয়েক শতাব্দী ধরে দুটি নদীতে সোনার কণা সন্ধান পাওয়া যায় বলে জানা গিয়েছে। ঝোড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বহু বছর ধরে এখানকার সুটি নদী থেকে সোনার কণা উত্তোলনের কাজ করে।  ঝোড়া উপজাতির লোকেরা এখানে ইব এবং সোনজুরি নদীর জল থেকে সোনা সংগ্রহ করে। অনেক সময় নদীর বালিকে ফিল্টার করে তা থেকে সোনা পাওয়া যায়।


এবার খুব শীঘ্রই সোনার খনির ব্যাপারে জরিপের কাজ শুরু করা হবে বলে সূত্র মারফৎ খবর।  পুরো ব্যাপারটিই এখনও প্রাথমিক স্তরে রয়েছে। তবে সোনার খনির অনুসন্ধানের জন্য একটি সার্ভের প্রস্তুতি করা হচ্ছে বলে খবর। তবে এবিষয়ে ভারপ্রাপ্ত বিভাগ এ সম্পর্কিত কোনও আলোচনা করতে চায়নি। 



  নদীগুলি থেকে সোনার কণা উদ্ধার হয় বলে কেন্দ্রীয় সরকার এদিকে দৃষ্টি দেয়। তবে ২০১০সালে কেন্দ্রীয় সরকার সোনা পাওয়ার সম্ভাবনা কতটা আছে, তা জানার জন্য দুটি সমীক্ষাও চালানো হয়েছিল, তবে তখন তেমন কিছুই জানা যায়নি।     মাঝ পথেই সেই সমীক্ষা নানান কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার আবারও এদিকে মনোযোগ দিচ্ছে কেন্দ্র। ঠিক কতটা পরিমাণ সোনা থাকতে পারে, তা জানার জন্য সার্ভে টিম প্রস্তুত করা হচ্ছে।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.