মাউথওয়াশ দিয়ে গার্গেল করলে কি করোনা হ্রাস পায়, কি বলছে বিজ্ঞানীরা
বিজ্ঞানীরা বলছেন, মাউথ ওয়াশ দিয়ে গারগলিং করলে মুখ এবং গলাতে উপস্থিত করোনার ভাইরাসের সংখ্যা হ্রাস পেতে পারে। সূত্রের খবর অনুযায়ী, জার্মানির রুহর বিশ্ববিদ্যালয় বোচুমের বিজ্ঞানীরা অন্যান্য গবেষকদের নিয়ে, মাউথওয়াশ এবং করোনা ভাইরাস নিয়ে গবেষণা করেছেন। তাঁরা বলেছেন, করোনা রোগীদের মুখ এবং গলায় বিপুল সংখ্যক ভাইরাস উপস্থিত থাকে।
মাউথওয়াশ দিয়ে এই ভাইরাসগুলিকে নিষ্ক্রিয় করা যেতে পারে। বিজ্ঞানীরা বলছেন, মুখ এবং গলায় ভাইরাসের পরিমাণ হ্রাস পেলে সীমিত সময়ের জন্য সংক্রমণের ঝুঁকি কমে যেতে পারে। এই গবেষণাটি জার্নাল অফ ইনফেকশাস ডিজিজ জার্নালে প্রকাশিত হয়েছে। মাউথওয়াশের গুণগানের সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, মাউথওয়াশ করোনার সংক্রমণের উপযুক্ত চিকিত্সা নয় এবং মাউথওয়াশ সংক্রমণকে পুরোপুরি প্রতিরোধ করে না।

Post a Comment