রাজ্যে প্রথমবারের জন্য চালু হল অনলাইন লোক আদালত - The News Lion

রাজ্যে প্রথমবারের জন্য চালু হল অনলাইন লোক আদালত



 করোনা পরবর্তী পরিস্থিতিতে সশরীরে লোক আদালত আয়োজন সম্ভব নয়। সে কথা মাথায় রেখেই এবার রাজ্যে প্রথমবারের জন্য চালু হল অনলাইন লোক আদালত। শনিবার সকাল ১০.৩০ টা নাগাদ হাইকোর্টের প্রধান বিচারপতির টি ভি রাধাকৃষ্ণাণ এই অনলাইন লোক আদালতের উদ্বোধন করেন।  করোনা ভাইরাসের ফলে এমনিই মানুষের গতিবিধি অনেকটাই নিয়ন্ত্রিত। এই পরিস্থিতিতে মামলার নিষ্পত্তি পেতে মানুষকে দিনের পর দিন অপেক্ষা করে বসে থাকতে হচ্ছে।



 এই পরিস্থিতিতে ভার্চুয়ালি লোক আদালতের মাধ্যমে একাধিক মামলা দ্রুত নিষ্পত্তি করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যার ফলে মূল আদালতের অনেকটাই লাঘব হবে এবং বাড়িতে বসেই অনেক মানুষের কাছে সুবিচার পৌঁছে দেওয়া সম্ভব হবে। সেই কারণেই এই ভার্চুয়াল আদালত চালুর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট।



অনলাইন লোক আদালতের উদ্বোধনে হাইকোর্টের প্রধান বিচারপতি বি. রাধাকৃষ্ণণন ছাড়াও বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন এবং কলকাতা লিগ্যাল সার্ভিস কমিটির চেয়ারপার্সন অজয় কুমার ছিলেন। রাজ্যে প্রথমবার ই-লোক আদালতের উদ্বোধনকে স্বাগত জানিয়েছে বিচারপ্রার্থী থেকে বিভিন্ন আদালতের বিচারকরা।     এদিন হাইকোর্টের মেন বিল্ডিং এ অনলাইন লোক আদালতের তিনটি বেঞ্চ বসেছিল। যেখানে প্রথম দিনে ১২০টি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.