এবার ডোর-স্টেপ টেস্টিংয়ের পরিষেবা দেবে পুরসভা
শনিবার সাংবাদিক সম্মেলনে কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, করোনা মোকাবিলায় পাড়ায়-পাড়ায় ‘কোভিড টেস্টিং টু ইওর ডোরস্টেপ’ কর্মসূচি চালু করবে কলকাতা পুরসভা। করোনা হয়েছে কিনা বাড়ি এসে টেস্ট করে জানিয়ে দেবে কলকাতা পুরসভা। অপেক্ষা শুধু একটি WhatsApp মেসেজের। আর তার জন্য চালু করা হল একটি বিশেষ WhataApp নম্বর। কোনও উপসর্গযুক্ত ব্যক্তি নিজের করোনা পরীক্ষা করাতে চাইলে তাঁকে WhataApp -এ মেসেজ করতে হবে 9830037493 নম্বরে। দিতে হবে নাম, ঠিকানা।
আবেদন পেলেই সেই ব্যক্তির বাড়িতে গাড়ি নিয়ে পৌঁছে যাবে কলকাতা পুরসভা। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে সেই ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে ৪০-৫০ মিনিটের মধ্যে জানিয়ে দেওয়া হবে ফলাফল। তারপর আক্রান্তের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে হোম-কোয়ারেন্টাইন বা হাসপাতালে চিকিত্সার ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, কোমর্বিডিটি চিহ্নিত করতে বাড়ি বাড়ি সার্ভে করে ডেটাবেস তৈরি করবে কলকাতা পুরসভা।
তবে, এক্ষেত্রে একসঙ্গে নূন্যতম ২০ জনকে টেস্টিংয়ের জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে যদি কোনও ব্যক্তি উপসর্গ বিশিষ্ট হন এবং তার র্যাপিড পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে সেক্ষেত্রে আরটিপিসিআর পদ্ধতিতে পুনরায় তার করোনা পরীক্ষা করা হবে। ফলে ১০০ শতাংশ নিশ্চিত হওয়া যাবে ফলাফল নিয়ে।

Post a Comment