দেশে ৩০ লক্ষ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা
৭ অগস্ট দেশে ২০ লক্ষ ছিল করোনা আক্রান্তের সংখ্যা ২২ অগস্ট রাতেই তা দাঁড়িয়েছে ৩০ লক্ষে। অর্থাৎ তথ্য অনুযায়ী ভারতে মাত্র ১৫ দিনে করোনা আক্রান্ত ১০ লক্ষ মানুষ! ভারতে মোট আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা পৌঁছেছে ৩০ লক্ষ ৫ হাজার ২৮১ ।
মোট সংক্রমণের নিরিখে আমেরিকা আর ব্রাজিলের পরেই রয়েছে ভারত। শেষ কয়েক সপ্তাহ জুড়ে আমেরিকা ও ব্রাজিলের থেকেও প্রতিদিন বেশি মানুষ আক্রান্ত হচ্ছে ভারতে।
দেশের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৫৭ হাজার ৪৫০। তামিলনাডুতে আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৭৩ হাজার ৪১০ জন। এরপরেই তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার ২১৬ জন।

Post a Comment