বিশ্বে সর্বনিম্ন মৃত্যুর হারের রেকর্ড ভারতে, স্বাস্থ্যমন্ত্রী
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, বিশ্বে সর্বাপেক্ষা ভালো আরোগ্যের হার ভারতে। দেশের ৭৫ শতাংশ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছে। এদিন তিনি জানান, দেশের করোনা রোগীর মৃত্যুর হারও নেমে এসেছে ১.৮৭ শতাংশ, যা বিশ্বের মধ্যে সবচেয়ে কম। এদিন স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে এই পরিসংখ্যান এক বিরাট সাফল্য। করোনা নিয়ে তাই অযথা আতঙ্ক না করার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
কেন্দ্রীয় সরকার টেস্টের লক্ষ্যমাত্রা স্থির করেছিল। সেইমত প্রত্যেকদিনই টেস্ট হচ্ছে বহু মানুষের। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড ভারতের। শনিবারের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯,৮৭৮। ।এর আগে একদিনে এত বেশি আক্রান্তের রেকর্ড ছিল না ভারতে।
শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়াল ২৯ লক্ষ ৭৫ হাজার ৭০১। এখনও পর্যন্ত সুস্থ হয়েছে ২২.২২ লক্ষ মানুষ। শনিবার পর্যন্ত দেশ জুড়ে কোভিডে মৃত্যুর সংখ্যা মোট ৫৫,৭৯৪। একদিনে মৃত্যু হয়েছে ৯৪৫ জনের। আমেরিকা ও ব্রাজিলের পরই সবথাধিক আক্রান্তের সংখ্যা ভারতে। গত ১৮ দিন ধরে বিশ্বে সর্বাধিক আক্রান্তের রেকর্ড তৈরি করছে ভারত, যা রীতিমত উদ্বেগের।
Post a Comment