শ্বশুরবাড়ির সামনে স্বামীকে ফিরে পাওয়ার দাবিতে ধর্ণায় স্ত্রী
রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের নূরীপুর গ্রামের শ্বশুরবাড়ির দরজার সামনে স্বামীকে ফিরে পাওয়ার দাবিতে ধর্ণায় বসলেন স্ত্রী। স্ত্রী পারভিনা খাতুনের অভিযোগ, লকডাউন শুরুর পরদিন থেকেই নিখোঁজ হয়ে যান স্বামী আরসাদ আলম। শ্বশুরবাড়ির লোকেরা এই বিয়ে মেনে না নেওয়ায় তারা রায়গঞ্জে ভাড়া বাড়িতে থাকতেন।
শ্বশুরবাড়ির সঙ্গে অনেকবার যোগাযোগ করেও খোঁজ মিলেনি আরশাদের। লকডাউন শুরুর পরদিন ভোর সাড়ে তিনটার সময় চুপ করে বাড়ি থেকে পালিয়ে যায় আরসাদ। থানায় নিখোঁজ ডায়েরি করেছেন পারভিনা। পারভিনা বলেন, গত বছরের ১৭ জানুয়ারি তাদের বিয়ে হয়। তবে আরশাদ এখন তাকে নিতে চাইছে না। । হোয়াটসঅ্যাপে আমার জাল সই করা ডিভোর্সের কাজপত্র পাঠিয়েছে।
কিন্তু আমি ডিভোর্স চাই না। তাঁর দাবি, পরিবারের লোকেরা ষড়যন্ত্র করে আমার থেকে স্বামীকে সরিয়ে দিতে চাইছে। যতক্ষণ পর্যন্ত না আমার স্বামীকে পাচ্ছি গেটের সামনেই বসে থাকবো। কারন আমি জানি আরশাদ এই বাড়িতে আছে। যদিও আরশাদের দাদা রসিদুল আলম সে কথা অস্বীকার করেন। তিনি বলেন, প্রায় দু মাসের বেশি সময় যোগাযোগ নেই ভাইয়ের সাথে। আমরা জানি ভাই বিয়ে করে স্ত্রীর সঙ্গে রয়েছেন। কোথায় আছে বলতে পারব না’। যদিও গ্রামবাসীদের দাবি, আরশাদকে প্রায়ই গ্রামে দেখা যায়।

Post a Comment