‘ধারাভি মডেল’কেই করোনা মোকাবিলার অস্ত্র হিসেবে বেছে নিয়েছে ফিলিপিন্স - The News Lion

‘ধারাভি মডেল’কেই করোনা মোকাবিলার অস্ত্র হিসেবে বেছে নিয়েছে ফিলিপিন্স



‘ধারাভি মডেল’কেই করোনা মোকাবিলার অস্ত্র হিসেবে বেছে নিয়েছে ফিলিপিন্স সরকার।  এশিয়ার বৃহত্তম বস্তিতে যে হারে সংক্রমণ বাড়ছিল তাতে চিন্তায় ছিল প্রশাসন। তবে চার ‘টি’ অর্থাৎ ট্রেসিং, ট্র্যাকিং, টেস্টিং ও ট্রিটিং, এই মন্ত্রেই এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে।



ধারাভিতে সংক্রমণ এতটাই কমানো সম্ভব হয়েছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই কথা স্বীকার করেছে। হু-এর প্রধান টেড্রস আধানম ধারাভির উদাহরণ নিয়ে বলেছেন, কড়া নজর রাখলে সংক্রমণ কমানো সম্ভব। ধারাভি তা করে দেখিয়েছে। 



বিএমসি কমিশনার জানিয়েছেন, ধারাভি মডেলকে ‘চেস দ্য ভাইরাস পলিসি’ হিসেবে দেখছেন। ফিলিপাইন সরকারের স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে এই তথ্য ইতিমধ্যেই ভাগ করা হয়েছে। সে দেশের বস্তি এলাকায় সংক্রমণ ঠেকাতে সহযযোগিতার হাত বাড়িয়েছে মুম্বই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.