ব্রাজিলে জুম মিটিং চলাকালে ঘনিষ্ঠ অবস্থায় কর্মী! - The News Lion

ব্রাজিলে জুম মিটিং চলাকালে ঘনিষ্ঠ অবস্থায় কর্মী!



করোনার জেরে স্কুল,কলেজের পড়াশুনো হোক কিংবা অফিসের কাজ সমস্তটাই এখন ভার্চুয়াল মাধ্যমই ভরসা। আর এই ভার্চুয়াল মাধ্যম যে আমাদের মাঝেমধ্যে বিড়ম্বনায় ফেলছে না তা বলাই বাহুল্য।  কারণ, ভার্চুয়াল মাধ্যমে অফিসের জরুরি মিটিং সারতে গিয়ে অসাবধানতা বশত অনেকের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে চলে এসেছে। এমনকি অনেকক্ষেত্রে সেগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়ে প্রেস্টিজের বারোটা বাজিয়েছে। ফের তেমনই একটা ঘটনা প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়।



যদিও ভাইরাল হওয়া ভিডিওটি আমাদের দেশের নয়। সুদূর রিও-ডি জেনিরো শহরের ঘটনা। ভিডিওটিতে দেখা গিয়েছে, জুমে অনলাইন মিটিং চলাকালীন একজন অফিসার তাঁর ক্যামেরাটি বন্ধ না করেই সঙ্গীর সঙ্গে যৌনতায় মত্ত হয়ে উঠেছেন। আর এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  তৈরি হয়েছে বিতর্কও। রিও-ডির একটি প্রতিবেদনে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে যে, মঙ্গলবার সকাল ১০:০০টা থেকে সমাজতন্ত্র ও লিবার্টি পার্টির সদস্য লিওনেল ব্রিজোলার সভাপতিত্বে একটি জুম মিটিং এর আয়োজন করা হয়।



 সেখানে রিও ডি জেনিরো সিটি কাউন্সিলের তরফে কীভাবে এই মহামারীর সময়ে পুর ব্যবস্থায় শিক্ষার্থীদের খাবার দেওয়া হবে সে সম্পর্কে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল।   জানা গিয়েছে, সেই সময় বৈঠক চলাকালীন ওই সভায় অংশগ্রহনকারী এক ব্যক্তি তাঁর জুমের ক্যামেরা বন্ধ না করেই সেক্স করতে শুরু করে দিয়েছিলেন।  যদিও গোটা বিষয়টি তাঁর নজরে আসেনি। তবে সিটি কাউন্সিলের অন্যান্য সদস্যরা বিষয়টি লক্ষ্য করলেও তা এড়িয়ে গিয়ে তাঁদের মিটিং চালিয়ে যান।  তবে একটি বিবৃতিতে লিওনেল ব্রিজোলা জানিয়েছেন, এটি একটি অনিচ্ছাকৃত একটি ঘটনা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.