গত ২৪ ঘণ্টায় করোনার রেকর্ড সংক্রমণ ভারতে
দি নিউজ লায়ন ; গত ২৪ ঘণ্টায় করোনার রেকর্ড সংক্রমণ ভারতে। দৈনিক সংক্রমণ ৫৭,১১৭ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে
মৃত্যু হয়েছে ৭৬৪ জন। মোট মৃতের সংখ্যা ৩৬,৫১১ জন হয়েছে। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়েছে।
তবে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও অনেকটাই বেশি।
ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬
লক্ষ ৯৫ হাজার ৯৮৮ হয়েছে। অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার ১০৩
জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে
৭৬৪ জন। যার জেরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩৬,৫১১ জন।
করোনা সংক্রমণ
নিয়ন্ত্রণে গোটা দেশেই একাধিক রাজ্য ৩১ অগাস্ট পর্যন্ত বাড়িয়েছে লকডাউনের সময়।
কন্টেইনমেন্ট জোন ছাড়া দফায় দফায় লকডাউন করা হচ্ছে। ভীড় নিয়ন্ত্রণে দোকান বাজার
খোলার উপরেও একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ থেকেই গোটা
দেেশ শুরু হচ্ছে আনলক ৩। শিক্ষা প্রতিষ্ঠান,
সিনেমা হল বন্ধ থাকছে। যদিও একাধিক
রাজ্য নিজেদের সুবিধা মতো ছাড়ের কথা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে ৫ জুন থেকে জিম এবং
সুইমিং পুল খুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে সিনেমা হল অধিকাংশ রাজ্যেই বন্ধ
থাকবে।

Post a Comment