ন্যানোর থেকেও সস্তা গাড়ি বানিয়ে চমক দিলেন আজমেরের এক যুবক
মধ্যবিত্তের ঘরেও থাকবে গাড়ি। আর সেই লক্ষ্যেই সবথেকে সস্তার গাড়ি সামনে আনে টাটা। যার নাম দেওয়া হয় ন্যানো। কিন্তু, তাই বলে তো আর ঘরে ঘরে ন্যানো নেই। সেটাও কেনার সামর্থ্য নেই অনেকেরই। তাই একদিন সব ঘরে গাড়ি থাকবে এই স্বপ্নই দেখতেন আজমেরের এক ছাত্র। বানিয়ে ফেললেন ন্যানোর থেকেও সস্তার গাড়ি।
আজমেরের বাসিন্দা রবি পারোদা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। বাইকের ইঞ্জিন দিয়ে তিনি তৈরি করে ফেলেছেন একটা আস্ত গাড়ি। এই সবকিছু করতে তাঁর খরচ হয়েছে মাত্র ৪০,০০০ টাকা। গ্রামের মানুষের কাছেও গাড়ি থাকবে এই স্বপ্নই দেখতেন রবি। শেষমেশ বানিয়ে ফেললেন তেমনই একটা স্বপ্নের গাড়ি।
গাড়িটির টেস্ট রানও সেরে ফেলেন তিনি। তাঁর দাবি, গাড়িটির মাইলেজ ৫০ কিলোমিটার/লিটার। চার সিটের এই গাড়ির ১৫০০ সিসি-র ইঞ্জিন। গাড়িটি যাতে বায়ো-ফুয়েলে চলে সেই চেষ্টাই আপাতত চালিয়ে যাচ্ছেন রবি।

Post a Comment