শাস্ত্রীয় সংগীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত পণ্ডিত যশরাজ!
প্রয়াত ভারতীয় ধ্রুপদী সঙ্গীত জগতের নক্ষত্র শিল্পী পণ্ডিত যশরাজ ৷ সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন পণ্ডিত যশরাজ। খবর অনুযায়ী, প্রায় ৮ বছর ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি ৷ বয়স হয়েছিল ৯০ ৷
মেওয়াতি ঘরানার সঙ্গীত শিল্পী ছিলেন তিনি। ১৯৩০ সালে হরিয়ানার হিসারে জন্ম পণ্ডিত যশরাজের। প্রায় ৮০ বছরের সঙ্গীত জীবনের অবসান হল। একাধিক পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন পণ্ডিত যশরাজ।

Post a Comment