করোনার জেরে এক মাসের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর - The News Lion

করোনার জেরে এক মাসের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর



বিশ্বের অন্যান্য দেশগুলির পাশাপাশি নিউজিল্যান্ডেও নতুন করে করোনার সংক্রমণ ছড়াচ্ছে। পরিস্থিতি পর্যালোচনায় নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন এক মাসের জন্য পিছিয়ে দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন।


 মাসখানেক আগেই নিউজিল্যান্ডকে করোনামুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন। কিন্তু তাল কাটল কিছুদিনের মধ্যেই। নতুন করে করোনা রোগীর সন্ধান মিলতে শুরু করেছে নিউজিল্যান্ডে। সংক্রমণে লাগাম পরাতে তাই এবার কোমর বেঁধে নেমে পড়েছে নিউজিল্যান্ড সরকার। 



 স্বাস্থ্যবিধি মানা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে জারি হয়েছে কড়া নির্দেশিকা। দেশের সব বড় শহরগুলিতে করোনা রুখতে ব্যাপক তৎপরতা নিয়েছে সরকার। ইতিমধ্যেই নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে জারি হয়েছে লকডাউন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.