আজকের রাশিফল - The News Lion

আজকের রাশিফল



মেষ রাশি: 
আত্ম-বিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে- আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন। আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময়।জীবনের উঁচু নীচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতায় কাজ করুন।  আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অফুরান আনন্দ দেবে। আপনি কর্মক্ষেত্রে আজ আপনার শক্তি এবং দুর্বলতা জানতে পারবেন। দিনটি সত্যিই কঠিন হবে।

বৃষ রাশি: 
গৃহশান্তি ফিরে পাবেন। যানবাহন লাভের স্বপ্ন পূরণ হতে পারে। কোনো আত্মীয়ের সাহায্য আশা করতে পারেন। দুপুর থেকে প্রেম ও রোমান্স শুভ। সন্তানের বিদ্যাক্ষেত্রে কোনো সাফল্য আসবে। সঙ্গীত ও অভিনয় শিল্পীদের কাজের চাপ বাড়তে পারে।




মিথুন রাশি: 
সকালের দিকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বৈদেশিক অর্ডার লাভের যোগ প্রবল। সাংবাদিকদের কাজের ব্যস্ততা বাড়তে পারে। দুপুর থেকে কোনো প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। গৃহ, আবাসন ভূমি বা বাহন সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন।

কর্কট রাশি:
 বকেয়া টাকা আদায়ের যোগ রয়েছে। খুচরা ও পাইকারী ব্যবসায় সকালের দিকে ভালো বেচাকেনা হবে। দুপুর থেকে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীরা ভালো আয় রোজগার আশা করতে পারেন। ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয় করতে হবে। বিকাশ ও মানিএক্সেঞ্জ ব্যবসায় আশানুরুপ আয়ের সম্ভাবনা রয়েছে।





সিংহ রাশি: 
আপনার ক্ষমতা বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে জীবন সাথীর সাথে কিছু ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। দুপুরের পর থেকে বকেয়া ধন আদায় ও ধন সঞ্চয়ের যোগ প্রবল। ব্যাংক লেনদেনে সফল হবেন। কোনো সামাজিক অনুষ্ঠানে আপ্যায়িত হবার সুযোগ রয়েছে।

কন্যা রাশি: 
কন্যা রাশির জাতক জাতিকার দিনটি সকালের দিকে ব্যয় বহুল ও ঝামেলাপূর্ণ থাকবে। ভ্রমণে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। আপনার কোনো মূল্যবান ডকুমেন্ট আসতে দেরি হতে পারে। আইনগত বা আয়কর সংক্রান্ত ঝামেলায় ভুগতে পারেন। দুপুরের পর সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মাসিক অস্থিরতা কমে আসতে পারে।





তুলা রাশি:
 যদিও সকালের দিকে কর্মস্থলে কিছু ঝামেলা দেখা দিতে পারে। অধীনস্ত কর্মচারীর কোনো অপকর্ম ধরতে পারেন। দুপুরের পর ব্যবসায় অগ্রগতি আশা করা যায়। অবিবাহিতদের জন্য কোনো সম্বন্ধ আসতে পারে। অংশিদারী কাজে ভালো লাভ আশা করতে পারেন।

বৃশ্চিক রাশি: 
কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ অগ্রগতি হবে। পিতার সাহায্য পেতে পারেন। কোনো পদস্ত কর্মকর্তার সহায়তায় ট্রেনিংএ অংশ নেবার সুযোগ পেয়ে যাবেন। দুপুরের পর আয় উন্নতি বৃদ্ধির যোগ। বন্ধুর সাহায্য পেতে পারেন। ঠিকাদারী কাজে নতুন অর্ডার লাভের সম্ভাবনা প্রবল।





ধনু রাশি: 
উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আশা করা যায়। বৈদেশিক কাজে আশানুরুপ সফলতা পেতে পারেন। দুপুরের পর চাকরীজীবীদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির সুযোগ আসতে পারে। বেকারদের চাকরী সংক্রান্ত তদবিরে অগ্রগতি আশা করা যায়। পদস্ত কর্মকর্তার সাহায্য পেয়ে যাবেন।

মকর রাশি:
 সকালের দিকে কোনো পাওনাদারের মুখোমুখি হতে পারেন। ব্যাংক ঋণ যোগ প্রবল। রাস্তাঘাটে সাবধান থাকতে হবে। পুলিশি হয়রানির সম্মূখীন হতে পারেন। দুপুরের পর বিদেশ যাত্রার যোগ প্রবল। আমদানী রপ্তাণী বাণিজ্যে ভালো আয় রোজগার আশা করা যায়। বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় সফল হতে পারেন।




কুম্ভ রাশি:
শিল্পী ও কলাকুশলীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রেমিকার সাথে কোনো কারনে ভুল বোঝাবুঝি দেখা দেবে। দুপুর থেকে সময় ভালো যাবে না। সহকর্মীদের কারণে কোনো ঝামেলায় পড়তে পারেন। কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে ফেলতে পারেন।


মীন রাশি: 
একাকীত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ায় তাঁদেরকে উপযুক্ত অনুভব করতে দিন। আমাদের বাঁচা কিসের জন্য যদি না আমরা একে অপরের জন্য বাঁচা সহজতর করতে পারি।  আপনি আপনার প্রি়য়জনের আচরণের প্রতি অত্যন্ত সংবেদনশীল হবেন- আপনার মেজাজ ধরে রাখুন এবং দায়িত্বজ্ঞানহীনভাবে কিছু করা থেকে বিরত থাকুন যাতে আপনার নিজেকে সারা জীবন অভিশাপ দিতে না হয়। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কিছু ভাল কাজের জন্য সম্মানিত হবেন। যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে- তাহলে আপনার কর্মসূচীর শেষ মূহুর্তের পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে আজকে আপনি সত্যিই বিরক্তিকর কাজ পেতে পারেন; ঝিমুনিই এর সম্ভাব্য কারণ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.