বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৭ লক্ষ ও আক্রান্তের সংখ্যা ১৯ মিলিয়ন - The News Lion

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৭ লক্ষ ও আক্রান্তের সংখ্যা ১৯ মিলিয়ন



বিশ্বজুড়ে বাড়ছে করোন আতঙ্ক। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে ১৯ মিলিয়নে। মোট মৃত্যু হয়েছে ৭ লক্ষের বেশি মানুষের। অবস্থা এমন যে ইউরোপীয় দেশগুলি সংক্রমণের দ্বিতীয় ধাক্কার আশঙ্কায় নতুন বিধিনিষেধ কার্যকর করছে। 



বিশ্বজুড়ে পাওয়া তথ্য বলছে লাতিন আমেরিকা ও ভারতে ক্রমেই আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং আফ্রিকা মহাদেশ ছুঁয়ে ফেলেছে করোনার নতুন মাইলস্টোন। সেখানে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে এক মিলিয়নে।  মোট ৭ লক্ষ মৃতের মধ্যে শুধুমাত্র ইউরোপেই মোট মৃত্যু পেরিয়ে গিয়েছে ২ লক্ষের গণ্ডি।



 বিশ্বে আমেরিকা, ব্রাজিল, ভারত এবং রাশিয়ার পরেই করোনা সংক্রমণের নিরিখে ৫ নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা।  বিশ্বজুড়ে সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে আমেরিকায়। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষের। এরপরেই সবচেয়ে মৃত্যু সংখ্যার দেশ হল ব্রাজিল। সেখানে মৃতের সংখ্যা ১ লক্ষের কাছাকাছি। ভারত সংক্রমণের নিরিখে তৃতীয় হলেও, করোনায় মৃত্যু সংখ্যা এদেশে অনেক কম।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.