দেবলীনার ফ্যাট থেকে ফিট হওয়ার গল্প
ভারি চেহারা থেকে ছিপছিপে ফিট চেহারায় আসতে খাটনি কম ছিল না দেবলীনা কুমারের। সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। নিজের ফ্যাট থেকে ফিট হওয়ার গল্প তুলে ধরলেন নেটদুনিয়ার পাতায়। চেহারা ভারি ছিল তবে ফিট ছিলেন দেবলীনা। এখন নিজেকে আরও ফিট করে তুলেছেন।
কীভাবে বানালেন এমন চেহারা। সেই নিয়ে নানা প্রশ্ন নেটিজেনের। লকডাউনে যেখানে কমবেশি সকলের চেহারা রীতিমত বেড়েই চলেছে। সেখানে দেবলীনার চেহারায় বাকিদের থেকে আকাশ পাতাল তফাত।
এর জন্য অনুসরণ করতে হবে দেবলীনার কোয়ারেন্টাইন গাইড। নাচ, সাইকলিং থেকে শুরু করে ওয়েট লিফ্টিং, ডাম্বল তোলা, নিজেকে এই লকডাউনে একবারের জন্যও আনফিট হতে দেননি তিনি। এভাবেই থাকতে হবে ফিট অ্যান্ড ফাইন।
Post a Comment