জন্মদিনের পার্টিতে ছাদ ভেঙে মৃত ২৯ - The News Lion

জন্মদিনের পার্টিতে ছাদ ভেঙে মৃত ২৯



জন্মদিনের পার্টিতে ছাদ ভেঙে মৃত ২৯। রবিবার এই ঘটনা ঘটৈছে চিনের শানজি প্রদেশের জিয়াংফেন এলাকায়। সেখানে জন্মদিনের পার্টিতে রেস্তোরাঁর ছাদ ভেঙে মৃত্যু হল ২৯ জনের।



 স্থানীয় এক বাসিন্দার ৮০ বছরের জন্মদিনে দোতলা রেস্তোরাঁ ভেঙে এই দুর্ঘটনা ঘটে।  এমার্জেন্সি ম্যানেজমেন্ট মিনিস্ট্রির তরফ ধেকে জানানো হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ।তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ৭০০ জনের একটি উদ্ধারকারী দল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।



জানা গেছে, রেস্তোরাঁর গোটা দোতলা বিল্ডিংটাই ভেঙে পড়েছে। এর ফলে অন্তত ৯০ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। রবিবার সকাল পর্যন্ত সেখান থেকে ২৯টি মৃতদেহ ও প্রায় ৬০ জনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.