নাসিরুদ্দিনের মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা - The News Lion

নাসিরুদ্দিনের মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা



 সুশান্ত সিং রাজপুতের মৃত্যু প্রসঙ্গে কথা বলেছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সেখানে নেপোটিজম সম্পর্কেও কথা বলেন নাসিরুদ্দিন। তখনই কঙ্গনা রানাউতকে তিনি অর্ধশিক্ষিত বলে সম্বোধন করেন। সেই মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা।  নাসিরুদ্দিন বলেছিলেন, “একজন অর্ধ শিক্ষিত অভিনেত্রী কী মতামত দিচ্ছেন সে বিষয়ে কারোর কোনো আগ্রহ নেই।



উনি যেন নিজেই সুশান্তের ঘটনায় সুবিচার চাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।” সঙ্গে সুশান্তের মতো তরুণ প্রতিভার মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশও করেছেন। আবার বিচার ব্যবস্থার উপর আস্থা রাখার কথা বলেছেন তিনি। তার কথায়, “বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে। এটা কারো ব্যক্তিগত বিষয় নয়। নিজেদের ব্যক্তিগত শত্রুতা অনেকেই এভাবে মিটিয়ে নিচ্ছে।”



 এর উত্তরে কঙ্গনা একটি টুইটে লিখেছেন, “ধন্যবাদ নাসির জি। আপনি আমার সমস্ত অর্জন করা পুরস্কার ও কৃতিত্বকে মাপলেন। যেগুলি নেপোটিজমে নির্ভর না করে আমার সমসাময়িক কেউ পায়নি। আমি এগুলো শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু আমি যদি প্রকাশ পাডুকোন বা অনিল কাপুরের মেয়ে হতাম আপনি কি আমায় এগুলি বলতে পারতেন?”



 এছাড়াও আরও একটি টুইট করে কঙ্গনা লিখেছেন। “নাসিরজি একজন মহান শিল্পী। এত বড় শিল্পীর গালাগালিও তো ভগবানের প্রসাদ এর মতো। আমি বরং গত বছর আমাদের সিনেমা নিয়ে যে সমস্ত কথোপকথন হয়েছিল সেগুলি দেখি। আপনি আমায় সে সময় বেশ প্রশংসা করেছিলেন।”     নাসিরুদ্দিনকে তার এই মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়। উল্টোদিকে কঙ্গনার এমন জবাব প্রশংসিত হচ্ছে নেট দুনিয়ায়। ভদ্রভাবে তার এই জবাব দেওয়ার অনেকেই প্রশংসা করছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.