গণেশের নামকরণের পিছনে লুকিয়ে থাকা অজানা কাহিনী - The News Lion

গণেশের নামকরণের পিছনে লুকিয়ে থাকা অজানা কাহিনী




প্রতীক্ষা আর কয়েক দিনের৷ এরপর দেশজুড়ে মহাসমারোহে পালিত হবে গণেশ চতুর্থী৷ প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা চতুর্থীর পুণ্য তিথিতে শুরু হয়ে যায় শ্রীগণেশ উৎসব৷ সনাতন ধর্ম মতে এটি গণেশের জন্মদিন৷  দশ দিনের এই গণপতি উৎসব শেষ হয় শুক্লা চতুর্দশীতে।



 ভাদ্র মাসের শুক্লা চতুর্দশীকে বলা হয় ‘অনন্ত চতুর্দশী’। যেমন এই বছর ২২ অগস্ট শনিবার গণেশ চতুর্থী পালন করা হবে। এবারে শনিবার সন্ধ্যায় ৭ টা ৫৭ মিনিট পর্যন্ত গণেশ পুজোর জন্য শুভ। হস্ত নক্ষত্র সন্ধে ৭টা ১০ মিনিট পর্যন্ত থাকবে। পঞ্জিকা অনুসারে ২২ আগস্ট দুপুর ১২ টা ২২ মিনিট থেকে বিকেল ৪টে৪ মিনিট পর্যন্ত লাভ এবং অমৃত চৌঘরিয়া রয়েছে।‌ । পারিবারিক পুজোগুলি ৫ দিনের দিন গণেশ মূর্তি বিসর্জন দেওয়ার রীতি।



 শিব ও পার্বতীর পুত্র গণেশকে হিন্দুরা সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা রূপে পুজো করেন৷  গণেশকে নিয়ে অনেক কাহিনী জনমানসে প্রচলিত আছে৷ তিনি সিদ্ধিদাতা গণেশ৷ তিনি বিঘ্নবিনাশী শ্রীবিনায়ক৷ গণেশের এই সব নামকরণের পিছনেও লুকিয়ে আছে নানা অজানা কাহিনী৷



জানেন কী গণেশের বৃশ্চিক লগ্ন ও বৃশ্চিক রাশি৷ লগ্নে তাঁর মঙ্গল৷ এই যোগ তাঁকে পরাক্রমশালী করে তোলে৷  লগ্নস্থানে শনি ও বৃহস্পতির পূর্ণদৃষ্টি রয়েছে৷ মঙ্গল, শনি ও বৃহস্পতির কারণে তিনি বিঘ্নবিনাশী৷ আবার শনির উপর রবির পূর্ণদৃষ্টি থাকার ফলে বাবার হাতে পুত্রের শিরোচ্ছেদ হয়৷ বুধ স্ব-রাশিস্থ৷ সেই কারণে গণেশ বুদ্ধি ও জ্ঞানের দাতা৷ তিনি বুদ্ধি প্রদানকারী৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.