মহারাষ্ট্রে একদিনে রেকর্ড ১৩১৬৫ সংক্রমণ
বুধবার সংক্রমণ রেকর্ড ভেঙে দিল মহারাষ্ট্রে । বুধবার রাত ১০ টা অবধি মহারাষ্ট্র জুড়ে আক্রান্ত হলেন ১৩ হাজার ১৬৫ জন মানুষ, যা কিনা এখন পর্যন্ত একদিনের হিসেবে সর্বাধিক। পাশাপাশি একদিনে মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ৬ লক্ষ ২৮ হাজার ৬৪২ ও মোট মৃত্যুর সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। এর আগে একদিনে মহারাষ্ট্রে সর্বোচ্চ সংক্রমণ ছিল ১২ হাজার ৭১২। তবে বুধবারে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৯০১১ জন, এরফলে রাজ্য জুড়ে মোট সুস্থ বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৮১১ জন।
সরকারি তথ্য বলছে, এই মুহূর্তে মহারাষ্ট্রে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৪১৩ টি। মহারাষ্ট্রে মুম্বইয়ের পত্রিস্থিতির দিকে নজর দিলে দেখা যাচ্ছে, বুধবারে মুম্বইয়ে নতুন সংক্রমণ হয়েছে ১১৩২ টি, মৃত্যু হয়েছে ৪৬ জনের। যার জেরে মুম্বইতে মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫৪২ ও মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭২৬৮ টি।
বর্তমানে মুম্বইতে অ্যাক্টিভ কেস রয়েছে ১৭ হাজার ৯১৪ টি। পুণেতে বুধবার নতুন করে সংক্রামিত হয়েছেন ১২৩৩ টি, মৃত্যু হয়েছে ৩৮ জনের। এরফলে পুণেতে মোট সংক্রামণ দাঁড়াল ৮২ হাজার ৯০৭ ও মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ২,১৬৯।

Post a Comment