ভয়াবহ বিস্ফোরণ লেবাননে, মৃত ১০, আহত শতাধিক,
দি নিউজ লায়ন ; ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো লেবাননের আকাশ। বিস্ফোরণে আহত শতাধিক মানুষ। লেবানন জুড়ে বহু মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে।মঙ্গলবার
লেবাননের রাজধানী বেইরুতের বন্দরে এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় বহু
ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।
তবে কী কারণে এই বিস্ফোরণ এবং কী ধরনের বিস্ফোরক
ব্যবহার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।গোটা শহর জুড়ে
আতঙ্কের ছায়া। অনেক বাড়িতেই বিস্ফোরণের তীব্রতায় ভেঙে গিয়েছে কাঁচের জানালা।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছে শাতধিক মানুষ আহত হয়েছেন। অন্তত
১০ জনের মৃত্যুর খবর মিলেছে বলে জানা গিয়েছে।
ওই এলাকায় সব দোকান-পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অবস্থায় মানুষ
কিংকর্তব্যবিমূড় হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।এক নিমেষে যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকাটা। কিছু বুঝে ওঠার আগেই ভেঙে পড়ল ঘর-বাড়ি, জানালা।
রক্তাক্ত অবস্থায় মানুষ ঘুরে বেড়াচ্ছে রাস্তায়।

Post a Comment