আমির খানের তুরস্ক সফর ঘিরে বিতর্ক - The News Lion

আমির খানের তুরস্ক সফর ঘিরে বিতর্ক



আমির খানের তুরস্ক সফর ঘিরে বিতর্ক। তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ইস্তানবুলে সাক্ষাৎ করেন আমির খান। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার এই বলিউড স্টার।   কাশ্মীর থেকে ধারা ৩৭০ বিলোপের বিরোধিতা করে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক। ফলে সরাসরি ভারতের বিরুদ্ধে কথা বলা একটি দেশের ফার্স্ট লেডির সঙ্গে কীভাবে দেখা করলেন আমির? এই নিয়েই একের পর এক বিতর্ক।



 সেখানে রাজনীতিক থেকে অভিনেতা অনেকেই পা মিলিয়েছেন।  ‘লাল সিং চাড্ডা’ ছবির শ্যুটিংয়ে গত সপ্তাহেই তুরস্ক গিয়েছেন আমির। সেখানেই শ্যুটিং সারছেন আমির, অক্ষয়রা। ‘লাল সিং চড্ডা’ ছবির শেষ পর্বের পুরো শ্যুটিংই হবে তুরস্কে।  এদিকে, ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপির সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর দাবি ভারতে ফিরলে আগে আমিরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা দরকার।



এরপর একধাপ এগিয়ে তিনি বলেন, তুরস্কে ভারতের রাষ্ট্রদূতাবাসের কাউকে ছাড়া আমিরের এই সাক্ষাৎ এক্কেবারেই ঠিক হয়নি।   আমিরের তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাত নিয়ে সুর চড়িয়েছে ভিএইচপি। দলের মুখপাত্র বিনোদ বনসল একপ্রকার আমিরের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলেছেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, আমির খানের তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে দেখা করা প্রমাণ করে দেশের কিছু অভিনেতা রয়েছেন যারা ভারত বিরোধী দেশের প্রতি সহানুভুতিশীল।



তুরস্কের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মন্তব্য করেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ভারত প্রত্যাহারের পর উপত্যকায় শান্তি পরিস্থিতিতে বিঘ্ন ঘটেছে।  তুরস্কের ফার্স্ট লেডি তাঁর অফিসিয়্যাল ট্যুইটার অ্যাকাউন্টে আমিরের সঙ্গে তাঁর সাক্ষাতের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, আমার দারুণ সৌভাগ্য হয়েছে ইস্তানবুলে বিশ্বের অন্যতম পরিচিত অভিনেতা আমির খানের সঙ্গে দেখা করার। আমি এটা জেনে খুশি হলাম, আমি তাঁর সাম্প্রতিকতম ছবি ‘লাল সিং চাড্ডা’র শ্যুটিংয়ের শেষ অংশ তুরস্কের বিভিন্ন জায়গায় করার সিদ্ধান্ত নিয়েছেন’।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.