সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান
বৃহস্পতিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামানের পোর্ট ব্লেয়ারের নিকটবর্তী এলাকা। ভোর রাতের আগে ২ টো ২৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আন্দামান নিকোবর দ্বীপের পোর্টব্লেয়ার থেকে ২২২ কিমি দক্ষিণে ছিল এই কম্পনের কেন্দ্রস্থল। তথ্য বলছে, ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিমি নীচে আঘাত হানে এই কম্পন।

Post a Comment