রাম মন্দিরের ভূমি পুজোতে জমায়েত নিষিদ্ধ

৫ই অগাষ্ট রাম মন্দিরের ভূমি পুজোয় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য বিজেপি শীর্ষ নেতারা। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সেখানে থাকতে পারবেন না কোনও সাধারণ মানুষ বা ভক্ত। ৫ জন বা তার বেশি মানুষের কোনও জমায়েত করা চলবে না ওই এলাকায়। জানানো হয়েছে করোনা ভাইরাসের লকডাউনের সব ধরণের নিয়ম কানুন মেনে চলতে হবে।
সম্প্রতি একজন পুরোহিত, যাঁর ওই ভূমি পুজোয় অংশ নেওয়ার কথা ছিল, তাঁর করোনা পজেটিভ ধরা পড়ে। ফলে সতর্কতার আরোও কড়াকড়ি করা হয়েছে। শুধু তাই নয়, যে পুলিশ কর্মীরা রাম মন্দিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের মধ্যে ১৬জন কর্মী করোনা আক্রান্ত হন। ভূমি পুজো উপলক্ষ্যে যাতে করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে, তার ব্যবস্থা করা হচ্ছে। আলাদা করে নজরদারি করা হবে বলে জানানো হয়েছে।
বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা ভক্তদের নিজেদের বাড়ি থেকেই পুজো দর্শন করার আবেদন করেছেন। অযোধ্যা জেলাশাসক অনুজ কুমার ঝা জানিয়েছেন অযোধ্যায় আপাতত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে, রাম মন্দির নির্মাণের আগে মেগা অনুষ্ঠান কিছুদিন বাদেই। প্রস্তাবিত মন্দির আসলটির প্রায় দ্বিগুণ মাপের হতে চলেছে, শুক্রবার এমনটাই জানিয়েছেন রাম মন্দিরের আর্কিট্যাক্ট। নাগারা আর্কিটেকচার স্টাইলে তৈরি হচ্ছে রাম মন্দির। জানা গিয়েছে, আরও বেশি ভক্তদের জায়গা দিতে রাম মন্দিরে দুটির পরিবর্তে পাঁচটি গম্বুজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানিয়েছেন আর্কিটেক্ট।
Post a Comment