এবার কোল্ড স্টোরেজে পরিণত হতে পারে বড় বড় বিমান - The News Lion

এবার কোল্ড স্টোরেজে পরিণত হতে পারে বড় বড় বিমান



বিশ্ব জুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা প্রকোপ। যার জেরে আতঙ্কিত গোটা বিশ্ব। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের হারও। আর সেই কারণে এবার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নেওয়া হচ্ছে বেশ ইছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই মুহূর্তে বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবাগুলি। কার্যত মার্চ মাস থেকেই প্রায় বন্ধ হয়েছে ওই উড়ানগুলি। একান্ত প্রয়োজনীয় কাজে ব্যবহার ছাড়া আন্তর্জাতিক পরিষেবার ক্ষেত্রে ব্যবহার প্রায় বন্ধ হয়ে গিয়েছে করোনা মহামারীর জেরে।  আইএজি এসএ ব্রিটিশ এয়ারওয়েজের তরফে জানানো হয়েছে ৭৪৭-৪০০ ক্যারিয়ারটি ঠিক ঠাক করে রক্ষনাবেক্ষন এবং মেরামতির দিকে এই মুহূর্তে সময় দেওয়া হবে। এছাড়াও জানানো হয়েছে কান্তাস এয়ারওয়েজ তাদের শেষ ৭৪৭ টি ইতিমধ্যে আমেরিকাতে পাঠিয়েছে।




সেই কারণে ইতিমধ্যে জাম্বো জেটগুলির কোল্ড স্টোরেজ না সংরক্ষনাগার হিসেবে ব্যবহারের পরিকল্পনা শুরু হয়েছে।  ইতিমধ্যে একাধিক দেশের এয়ারলাইন সংস্থাগুলিকে পড়তে হয়েছে আর্থিক ক্ষতির মধ্যে। পাশপাশি অনেক কেরিয়ারের মেয়াদও শেষ হয়ে আসছে। অনেকদিন ধরে ব্যবহার না হওয়ার ফলে ক্ষতির শঙ্কাও থাকছে। ইতিমধ্যে এ ৩৮০র ১৫ টি অপারেটর গুলির মধ্যে যেগুলি প্রায় আজ থেকে ১৩ বছর আগে কাজ শুরু করেছিল সেগুলি এমিরেটস ব্যবহার করছিল। এই ধরনের প্রায় ১১৫টি বিমানের মধ্যে অর্ধেক বিমান ব্যবহার করা হচ্ছিল।



সেগুলি ইউরোপ থেকে গত এক মাসে ব্যবহার করা হয়েছে। তাও জরুরি ক্ষেত্রে। তবে একাধিক দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে অনুমতি না দিলেও দেশের অভন্তরে অনুমিতি দিয়েছে বিমান চালানোর সে ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ করোনার জেরে কার্যত বদলে গিয়েছে সব কিছুই।  এছাড়া বোয়িং জাম্বো যা এতদিন ফ্রেইট এয়ারক্র্যাফট হিসেবে ব্যবহার করা হত তাঁর ব্যবহারও কমেছে।





বয়িং জাম্বর মাত্র ২/৩ কেবলমাত্র এই পরিস্থিতির কারণে বিক্রি করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে এয়ার ক্র্যাফট মূলত ব্যবহার করা হয়েছে মাস্ক, প্রটেক্টিভ গাউন পরিবহনের ক্ষেত্রে। তাই মনে করা হচ্ছে এই ধরনের জাম্বো প্লেন গুলিকে সংরক্ষণের কাজে ব্যবহার করা হবে। যেহেতু এই মুহূর্তে এগুলি ব্যবহার করা হচ্ছে না তাই বিকল্প পন্থা হিসেবে এই সিদ্ধান্ত নিচ্ছে অনেক এয়ারলাইনই। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.