নয়া শিক্ষাব্যবস্থায় ভারি স্কুল ব্যাগ নয়, স্মার্ট লার্নিংয়ের দিকে নজর দেওয়া হবে,প্রধানমন্ত্রী - The News Lion

নয়া শিক্ষাব্যবস্থায় ভারি স্কুল ব্যাগ নয়, স্মার্ট লার্নিংয়ের দিকে নজর দেওয়া হবে,প্রধানমন্ত্রী



 নয়া শিক্ষানীতির প্রশংসায় সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি বলেন কেন্দ্রের নতুন শিক্ষা নীতি চাকরি প্রার্থী তৈরি করবে না। বরং এই নতুন শিক্ষা ব্যবস্থায় চাকরি তৈরি করা ও অন্যদের চাকরির সুযোগ করে দেওয়ার মতো মানুষ তৈরি করা হবে।  মোদী এদিন বলেন এতদিনে দেশের শিক্ষানীতি একটি নির্দিষ্ট ধারা ও রূপ পেয়েছে। যেখানে শিক্ষার ব্যবহারিক দিকের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।




এর মূল তত্ব ও বিষয়কেই বদলে ফেলার কথা ভাবা হয়েছে। যা পড়ুয়াদের জীবন বদলাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।  প্রধানমন্ত্রীর দাবি নতুন শিক্ষানীতি বাস্তব রূপ পাচ্ছে প্রাথমিক শিক্ষা থেকেই। আধুনিক শিক্ষাব্যবস্থার নমনীয়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।  জাতীয় শিক্ষানীতির এটাই মূল লক্ষ্য। ২০৩৫ সালের মধ্যে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার সব স্তরে নতুন শিক্ষানীতি আমূল পরিবর্তন ঘটাবে।   



তাঁর বক্তব্য এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ না ঘটালে দেশের পড়ুয়ারা আন্তর্জাতিক স্তরে পিছিয়ে পড়বে। তাদের প্রতি দায়বদ্ধ দেশ। সেদিকে নজর রেখেই নতুন শিক্ষা ব্যবস্থার উদ্বোধন।     ভারি স্কুল ব্যাগ নয়। স্মার্ট লার্নিংয়ের দিকে নজর দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। ভবিষত্যের দিকে তাকিয়ে পড়ুয়ার জীবন ভিত্তিক শিক্ষা দেওয়া হবে বলেও এদিন জানান তিনি।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.