প্রাউডলি ইন্ডিয়ান-এডিশনে লাভা z61 প্রো, লাভা e5 এবং লাভা e9 মোবাইল আনছে - The News Lion

প্রাউডলি ইন্ডিয়ান-এডিশনে লাভা z61 প্রো, লাভা e5 এবং লাভা e9 মোবাইল আনছে



প্রাউডলি ইন্ডিয়ান-এডিশনে লাভা z61 প্রো, লাভা e5 এবং লাভা e9 মোবাইল এনেছে। এই স্মার্টফোনগুলি শীঘ্রই ফ্লিপকার্ট এবং অফলাইন খুচরা বিক্রেতার মাধ্যমে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।  এই কোম্পানি ভারতে ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন প্রাউডলি ইন্ডিয়ান-এডিশনে লঞ্চ করা হচ্ছে। এই মোবাইলের কয়েকটির পিছনের ডিজাইন থাকবে জাতীয় পতাকার মতো ত্রি-রঙ্গা।



 ভারতে লাভা Z61প্রো ফোনের দাম ৫,৭৭৭ টাকা। এতে র‍্যাম রয়েছে ২ জিবি ও রম রয়েছে ১৬ জিবি। অন্যদিকে বিশেষ ফোন হিসেবে রয়েছে লাভা এ5 এবং লাভা এ9. সম্ভববত এই দুটি ফোনের পিছন দিক হচ্ছে ত্রি রঙা। এর একটির দাম ১৩৩৩ টাকা ও অপরটির দাম ১৫৭৪ টাকা।



  লাভা এ5 প্রাউডলি ইন্ডিয়ান এর ফিচার্স  লাভা এ5 একটি ফিচার্স ফোন। এর ডিসপ্লে থাকছে মাত্র ২.৪ ইঞ্চি। থাকছে দুটি সিম ভরার জায়গা। ইন্টারনাল মেমোরি করা হয়েছে ৩২ জিবি। এর ব্যাটারি থাকছে ১০০০এমএএইচ। মোবাইলে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরায় রয়েছে জুম এবং ভিডিও রেকর্ডিং এর সুবিধা।     এই ফোনে মোট ২২ টি ভাষা সাপোর্টেড। এই ফোনে ইংরেজি, হিন্দি, তামিল, কান্নাদা, তেলুগু, গুজরাটি এবং পাঞ্জাবী সহ সাতটি ভাষায় টাইপ করতে সক্ষম হবেন ব্যবহারকারী। এছাড়া এই ফোনে রয়েছে, ফ্ল্যাশলাইট, এফএম, ইউএসবি সংযোগ এবং ব্লুটুথ সুবিধা।



লাভা এ9 এ রয়েছে-  ২.৮ ইঞ্চির ডিসপ্লে। ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা। ডুয়াল সিম স্মার্টফোনে রয়েছে ব্লুটুথ, এফএম সহ অন্যান্য সুবিধা। এটির ব্যাটারি রয়েছে ১৭০০ এমএএইচ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.