গভীরভাবে তন্দ্রাচ্ছন্ন’ হয়ে আছেন প্রণব মুখোপাধ্যায় - The News Lion

গভীরভাবে তন্দ্রাচ্ছন্ন’ হয়ে আছেন প্রণব মুখোপাধ্যায়



সার্জারির পর থেকে ভেন্টিলেশনে রয়েছেন  প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার হাসপাতাল জানিয়েছে, তিনি ‘গভীরভাবে তন্দ্রাচ্ছন্ন’ হয়ে আছেন।  তাঁর অবস্থার খুব একটা উন্নতি হয়নি।  সোমবার করোনা পজিটিভ হয়েছেন ৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।



 ব্রেনে সার্জারির পর থেকেই ভেন্টিলেটর সাপোর্টে আছেন তিনি। অবস্থার বিশেষ কোন পরিবর্তন হচ্ছে না। মাঝেই মাঝেই তৈরি হচ্ছে সংকটপূর্ণ পরিস্থিতি।



  আর্মি রিসার্চ এবং রেফারাল হাসপাতাল জানিয়েছে, “এদিন সকালেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তিনি গভীরভাবে তন্দ্রাচ্ছন্ন হয়ে আছেন তবে এখনও ভেন্টিলেটর সাপোর্টে আছেন”।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.