এবার কাশ্মীরের স্থিতাবস্থা নষ্ট করতে চিনের সাহায্য নেবে পাকিস্তান - The News Lion

এবার কাশ্মীরের স্থিতাবস্থা নষ্ট করতে চিনের সাহায্য নেবে পাকিস্তান



এবার কাশ্মীরের স্থিতাবস্থা নষ্ট করতে চিনের সাহায্য নেবে পাকিস্তান। জানা গিয়েছে চিনে তৈরি ইউএভি বা মানবহীন ড্রোন সীমান্তে মোতায়েন করবে পাকিস্তান। যাতে নজরদারি চালানো যায় ভারতের ওপর।  নিয়ন্ত্রণরেখা বরাবর এই ড্রোনগুলি রাখা হবে। ভারতীয় গোয়েন্দা রিপোর্ট বলছে প্রচুর এরকম চিনা ড্রোন কিনেছে পাকিস্তান।



 এই ড্রোনগুলি হল সি এইচ-৪। জানা গিয়েছে পাক সেনার ব্রিগেডিয়ার মহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে ১০ জন সেনা জওয়ান চিন সফর করেন। এই ড্রোন কেনা নিয়ে কথা বলতেই তাঁরা বেজিংয়ে যান বলে খবর।  চিনের এয়ারোস্পেস লং মার্চ ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি এই মানবহীন ড্রোনগুলিকে বানাচ্ছে।




তারা পাকিস্তানের হাতে এগুলি তুলে দেবে। সি এইচ-৪ ড্রোনগুলি ১২০০ থেকে ১৩০০ কেজি পর্যন্ত ওজন বহনে সক্ষম। পাকিস্তান ছাড়াও এই ড্রোনগুলি ব্যবহার করে ইরাকি সেনা ও রয়্যাল জর্ডানিয়ান এয়ার ফোর্স।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.