ভারী বৃষ্টির আশঙ্কা রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর - The News Lion

ভারী বৃষ্টির আশঙ্কা রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর




ভারী বৃষ্টির আশঙ্কা  পুনে ও সাঁতরা জেলায় রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর। বলা হয়েছে পুনে, কোলাপুর, সাতারা ও সাঙ্গলি সহ পশ্চিম মহারাষ্ট্রে জেলাগুলিতে সোমবার থেকে বৃষ্টি শুরু হয়ে চলবে বেশ কয়েকদিন। 



অন্যদিকে পূর্বাভাস বলছে সোমবার থেকে মুম্বই, রায়গড়, এবং পালঘরের বিচ্ছিন্ন জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হবে। মঙ্গলবার দুপুরের পর থেকে কিছুটা করে ধীরে ধীরে কম্বে বৃষ্টির মাত্রা।  আইএমডি জানাচ্ছে, ২৪ ঘন্টায় প্রায় ২০৪.৫ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। 


      অন্যদিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গেও। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দু-এক পশলা থেকে ভারী বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের কিছু জেলাতেও হতে পারে হালকা বৃষ্টিপাত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.