সেন্ট্রাল জেলে এক সপ্তাহে করোনা আক্রান্ত ৩৬৩ জন
সেন্ট্রাল জেলেও করোনার থাবা। শেষ একসপ্তাহে সেন্ট্রাল জেলে করোনা আক্রান্ত হয়েছেন কারাগারের ৩৬৩ জন, এমনটাই জানিয়েছেন এক শীর্ষ আধিকারিক। এ প্রসঙ্গে সুপারইনটেনডেন্ট সন্তোষ এ জানিয়েছেন, “প্রথমে পুজাপুরার আন্ডারট্রায়াল কয়েদিরা করোনা পজিটিভ হয়েছে, শেষ একসপ্তাহে ৩৫৯টি নতুন ঘটনা সামনে এসেছে। এঁদের মধ্যে একজন কারাগারের স্টাফ”।
তিনি আরও বলেন, “মোট সংখ্যার ১৪৫ জন রবিবার আক্রান্ত হয়েছেন। তিনজনকে হাসপাতালে স্থানান্তর করে বাকিদের কারাগারের মধ্যে বিশেষ আইসোলেশন অংশে রাখা হয়েছে।
রবিবার প্রাণ হারিয়েছে ২০১৬ সালে খুনে অভিযুক্ত একজন কয়েদি । কারাগারের ৩০০ জন স্টাফের মধ্যে একজন পজিটিভ হয়েছেন। এদের মধ্যে দু’জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উপসর্গহীনদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।
Post a Comment