সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে আগুন - The News Lion

সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে আগুন




 সোমবার সকালে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে আগুন। এদিন সকালে সংসদ ভবনের অ্যানেক্স  বিল্ডিংয়ের ৬ নম্বর তলায় আগুন লেগেছে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ছুটে আসে দমকল। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছেছে ৫টি দমকলের ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।



 আগুন লাগার কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কী ভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.