সংবিধানের সঙ্গে রামের যোগসূত্র
ঐতিহাসিক মুহূর্তের ঠিক কয়েক ঘণ্টা আগেই সংবিধানের সঙ্গে রামের এক যোগসূত্র তুলে আনলেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। আজ অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজনের আগে একটি ট্যুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে রয়েছে সংবিধানের একটি পাতার ছবি।
আর তাতে আঁকা শ্রীরাম। রাম, লক্ষণ ও সীতা মাতার একটি ছবি রয়েছে ওই পাতায়। নীচে লেখা আছে Part III- Fundamental Rights. এই ছবি পোস্ট করে আইনমন্ত্রী লিখেছেন, এই ছবি আসল সংবিধানের একটি পাতার। আর সেখানেই আঁকা আছে এই ছবি।
যে পাতার ছবি এটি, সেখান থেকেই শুরু হয়েছে সংবিধানের Fundamental Right বা মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। ভূমিপূজার আগে তাঁর এই ছবি অবশ্যই তাৎপর্যপূর্ণ। আইনমন্ত্রী সংবিধানের সঙ্গে ভগবান শ্রীরামের সংযোগের কথা উল্লেখ করতে চেয়েছেন।

Post a Comment