সংবিধানের সঙ্গে রামের যোগসূত্র তুলে আনলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী
দি নিউজ লায়ন ; বুধবার
অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো হবে। আর তার আগে একটি ট্যুইট করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সেখানে রয়েছে সংবিধানের একটি পাতার ছবি। আর তাতে আঁকা শ্রীরাম। রাম,
লক্ষণ ও সীতা মাতার একটি ছবি রয়েছে ওই
পাতায়। নীচে লেখা আছে Part III- Fundamental Rights.
এই ছবি
পোস্ট করে আইনমন্ত্রী লিখেছেন, এই ছবি আসল সংবিধানের একটি পাতার। আর সেখানেই আঁকা আছে
এই ছবি। যে পাতার ছবি এটি, সেখান থেকেই শুরু হয়েছে সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়
নিয়ে। রাম মন্দিরের ভূমি পুজোর আগে তাঁর এই ছবি অবশ্যই
তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Post a Comment