রাম মন্দির নির্মাণে ব্যবহার করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর বাসভবনের মাটিও
দি নিউজ লায়ন ; অযোধ্যর ঐতিহাসিক রাম মন্দিরের শিলান্যাস করবেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরের ভূমি পুজোয় ব্যবহৃত হবে সারা দেশের বিভিন্ন
প্রান্তে অবস্থিত ধর্মীয় স্থানের মাটি। রাম মন্দির নির্মাণে ব্যবহার করা হবে
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বাসভবনের মাটিও।
জানা গিয়েছে,
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য
প্রাক্তন প্রধানমন্ত্রীর বাস ভবনের মাটিও ব্যবহৃত হবে। রামজন্মভূমি তথা এই তীর্থ
ক্ষেত্রে মন্দির নির্মাণের জন্য ভক্ত ও সাধুগণকে সারা দেশ জুড়ে বিভিন্ন ধর্মীয়
স্থান থেকে মাটি পাঠাতে বলা হয়েছিল।
সেইমতো,
বিশ্ব হিন্দু পরিষদ বাটেশ্বর গ্রামের অটল
বিহারী বাজপেয়ীর পৈতৃক বাড়ি থেকে রাম মন্দিরের ভূমি পুজোর জন্য কলসী ভরে সেখান
থেকে মাটি নেওয়ার সিদ্ধান্ত নেয়। জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পৈতৃক গ্রাম বাটেশ্বরের
মাটিও অযোধ্যাতে পাঠানো হচ্ছে। এই মাটি বাজপেয়ীর পৈতৃক বাড়ির
ধ্বংসাবশেষ থেকে সম্পূর্ণ ধর্মীয় রীতি অনুযায়ী সংগ্রহ করা হয়েছে।

Post a Comment