ভারতের বাজারে এলো কমদামে করোনার ওষুধ - The News Lion

ভারতের বাজারে এলো কমদামে করোনার ওষুধ




দি নিউজ লায়ন ;  করোনার চরম উসর্গকে বাগে আনতে কিছুটা হলেও সাহায্য করছে বেশ কয়েকটি ওষুধ। যার মধ্যে অন্যতম রেমডেজিভির।এবার ভারতের বাজারে অপেক্ষাকৃত কম দামে এল সেই ওষুধ। ওষুধ নির্মাণকারী সংস্থা জাইডাস ক্যাডিলা এখনও পর্যন্ত সবথেকে সস্তার এই অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেজিভিরআনল ভারতের বাজারে। 

জায়ডাস ক্যাডিলার এই ওষুধের নাম রেমড্যাক।এটির ১০০ মিলিগ্রামের দাম পড়ছে ২৮০০ টাকা। এক বিবৃতিতে ওই সংস্থা জানিয়েছে, ডিস্ট্রিবিউশন চেনের মাধ্যমে দ্রুত এই ওষুধ দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা করা হবে।
ক্যাডিলা হেল্থ কেয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. শর্বিল পটেল বলেন, করোনার চিকিৎসার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। আর রেমড্যাক হল সেই ওষুধের সবথেকে সস্তার ভার্সান। তিনি আরও বলেন, ‘অতিমারীর পরিস্থিতিতে আমাদের সংস্থার উদ্দেশ্য মানুষের চিকিৎসায় সাহায্য করা। সেটা ভ্যাক্সিন এনেই হোক, ওষুধের প্রোডাকশন বাড়িয়েই হোক কিংবা টেস্টের সুযোগ বাড়িয়েই হোক।
জিলিয়াড সায়েন্সসংস্থার সঙ্গে চুক্তি করে এই ড্রাগ তৈরি করছে এই ভারতীয় সংস্থা। যেসব করোনা আক্রান্তদের উপসর্গ বেশি দেখা যাচ্ছে, তাদের চিকিৎসার জন্যই এই ওষুধ ব্যবহারে সম্মতি দিয়েছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.