দুস্কৃতী হামলায় খুন তৃনমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান, বেলিয়াড়া গ্রামে তুমুল উত্তেজনা - The News Lion

দুস্কৃতী হামলায় খুন তৃনমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান, বেলিয়াড়া গ্রামে তুমুল উত্তেজনা





 দি নিউজ লায়ন ;  দুস্কৃতী হামলায় খুন হলেন বাঁকুড়ার বিষ্ণুপুর থানার উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের প্রাক্তন প্রধান শেখ বাবর আলি (৫০)।  গতকাল রাতে জনা চল্লিশ দুস্কৃতি আচমকাই হামলা চালায় স্থানীয় বেলিয়াড়া গ্রামে। প্রথমে দুস্কৃতীরা চড়াও হয় গ্রামে থাকা তৃনমূলের দলীয় কার্যালয়ে। 



ওই দলীয় কার্যালয়ে সমস্ত আসবাব ভাংচুরের পাশাপাশি বেশ কয়েকটি বাইক ভাংচুর করা হয়।  এরপর দলীয় কার্যালয়ের অদূরে থাকা তৃনমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শেখ বাবর আলির বাড়ি লক্ষ করে বোমা ছুঁড়তে থাকে দুস্কৃতিরা।  বাড়িতে দুস্কৃতি হামলা হয়েছে বুঝতে পেরে প্রতিবেশী হাজি সাহেবের বাড়িতে আশ্রয় নেন শেখ বাবর আলি। 


অভিযোগ হাজি সাহেবের বাড়িতে হামলা চালিয়ে বোমা মেরে ও তরোয়ালের কোপে শেখ বাবর আলিকে খুন করে দুস্কৃতিরা। ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ পাঁচ জনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.