২৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ বচ্চন
২৩ দিন দিন পর রবিবার অমিতাভ বচ্চনের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ২৩ দিন তিনি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন অভিষেক বচ্চন ট্যুইট করে তাঁর বাবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর জানান।
তিনি লিখেছেন, ‘আমার বাবার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আপাতত তিনি বাড়িতে থাকবেন ও বিশ্রাম নেবেন।
তবে এখমও হাসপাতাল থেকে ছাড়া পাননি অভিষেক বচ্চন। তাঁর কোভিড রিপোর্ট এখনও পজিটিভ। তিনি আরও একটি ট্যুইটে জানিয়েছেন যে তাঁর কো-মর্বিডিটিস থাকায় এখনও কোভিড পজিটিভ তিনি। তাই আপাতত হাসপাতালেই আছেন। তিনি লিখেছেন, ‘আমি প্রমিস করছি, খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে ফিরব।’
Post a Comment