অধিকৃত কাশ্মীরে একাধিক পাকিস্তানি পতাকা নামিয়ে গ্রেফতার সমাজকর্মী
তানভির আহমেদ পাক অধিকৃত কাশ্মীরের জনবহুল এলাকা দাদিয়ালে পাকিস্তানি পতাকা ওড়ার বিপক্ষে প্রচার করছিলেন। দিন কয়েক আগেই এই ইস্যুতে অনশনে বসেন তিনি। একাধিক আবেদনের পরেও যখন স্থানীয় প্রশাসন সেই কাজ করেনি, শুক্রবার নিজেই একটি উঁচু দেওয়ালে চড়ে সেই পতাকা খুলতে যান তিনি।
এই নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় তানভির নিজে ওই দেওয়ালে চড়ে পাক পতাকা খুলে নামিয়ে দেন। সেখানে তাঁকে বলতেও শোনা যায় পতাকা খুলে ফেলা হয়েছে। এবার তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করবে ও নজরদারি করবে পাক সেনা ও গোয়েন্দারা। সেই আশংকাই সত্যি করে শনিবার তাঁকে গ্রেফতার করা হয়।
সূত্রে খবর, তাঁকে গ্রেফতার করার আগে একাধিকবার শাসানো হয়েছে ও সতর্ক করা হয়েছিল। তবে সেই সতর্কবাণীতে কান দেননি তানভির। পরে গ্রেফতার করার পর অকথ্য অত্যাচার চালায় পাক সেনা বলে অভিযোগ।
Post a Comment