উপগ্রহ চিত্রে ধরা পড়ল চিনের সাবমেরিন লুকিয়ে রাখার বেসমেন্টে চিত্র - The News Lion

উপগ্রহ চিত্রে ধরা পড়ল চিনের সাবমেরিন লুকিয়ে রাখার বেসমেন্টে চিত্র




 চিন সাবমেরিন লুকিয়ে রাখতে সমুদ্রের নীচে একটি বেসমেন্ট তৈরি করেছে।  উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই চিত্র। এই বেসমেন্টটি চিনের হেনান দ্বীপে উলিয়ান নেভাল বেসের কাছে অবস্থিত। একটি উঁচু পাহাড়, যার নীচেই কিনা সমুদ্র। সমুদ্রের নীচে নির্মিত বেসমেন্টে চিন চাইলেন সাবমেরিন লুকিয়ে রাখতে পারে।


 রেডিও ফ্রি এশিয়া ১৮ অগস্ট প্রথম এই ছবি টুইট করে। সেই ছবিতে দেখে যাচ্ছে, একটি সাবমেরিন উলিয়ান নেভাল বেসের বেসমেন্টের দিকে যাচ্ছে, তারপরেই ছড়িয়েছে জল্পনা।  এমনকি ওই এলাকার আশেপাশে দুটি যুদ্ধজাহাজও দেখা যায়। মনে করা হচ্ছে সেগুলি ০৯৩ ধরনের সাবমেরিন। এই ০৯৩ সাবমেরিন ৩ রকমের হয়। চিনের কাছে এমন অনেকগুলি সাবমেরিন রয়েছে যা পারমাণবিক অস্ত্র, টর্পেডো এবং ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত। 



সারা বিশ্বের বেশ কিছু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা প্রায়শই বলেন, চিন তাঁর ক্ষেপণাস্ত্র এবং অস্ত্রগুলি বেসমেন্টে লুকিয়ে রাখে। তবে বেসমেন্টে লুকিয়ে থাকা চিনা সাবমেরিনের ছবি প্রথমবারের জন্য সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে।   উলিয়ান নেভাল বেসটি হেনান দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত। অবস্থা এমন যে, আমেরিকাও চিনের এই নৌ ঘাঁটির ওপর নজর রেখেছে। ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.